সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধূকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁদনি আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলা থেকে সোমবার (৪ মে) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব শেখ ও তার স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা। সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার স্বামী সাকিব। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে সদর থানা পুলিশ। তবে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নিহতের পরিবার দাবি করে, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: