বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পাকা আমের পোয়া পিঠা তৈরির রেসিপি জেনে নিন

আম দিয়ে বিভিন্ন ডেজার্ট তৈরির রেসিপি অনেকেই জানেন। পাকা আম দিয়ে সুস্বাদু পিঠা তৈরির কথা কি জানেন। আমরা যে সাধারণ পোয়া পিঠা খাই, সেই স্বাদে আরেকটু ভিন্নতা আনতে পারে আম। বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই ঝটপট তৈরি করে ফেলতে পারেন পাকা আমের সুস্বাদু পোয়া পিঠা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে
পাকা আম- ১টি
ময়দা- ১ কাপ
সুজি- ১/২কাপ
চিনি- ১ কাপ
দুধ- ১ কাপ
পানি- ১ কাপ
তেল- ১ কাপ
ঘি- ১ চা চামচ
বাদাম কুচি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন

আমের পাল্প বের করে পেস্ট করে নিতে হবে। এরপর তার সঙ্গে ময়দা ও সুজি মেখে নিন। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে। চিনি আর পানি দিয়ে সিরা তৈরি করে নিন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে পিঠাগুলো একটি একটি করে ভেজে নিন। পিঠাগুলো গরম অবস্থায়ই চিনির সিরার মধ্যে দিতে হবে। সব পোয়া চিনির রসে দিয়ে তুলে নিতে হবে। তারপর উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে‌।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: