বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম
চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে আমার ছেলে জড়িত থাকলেও যেন ছাড় না দেয় রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ ‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল–মাস্কসহ আছেন আরও যারা বঞ্চনার ৭ বছর, অস্তিত্ব সংকটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্কুল কৃষিঋণের ৪২% খেলাপি রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা যুক্তরাষ্ট্রের চাপে অর্থসংকটে পড়ছে কি ইরানের সামরিক বাহিনী

পাকা আমের পোয়া পিঠা তৈরির রেসিপি জেনে নিন

আম দিয়ে বিভিন্ন ডেজার্ট তৈরির রেসিপি অনেকেই জানেন। পাকা আম দিয়ে সুস্বাদু পিঠা তৈরির কথা কি জানেন। আমরা যে সাধারণ পোয়া পিঠা খাই, সেই স্বাদে আরেকটু ভিন্নতা আনতে পারে আম। বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই ঝটপট তৈরি করে ফেলতে পারেন পাকা আমের সুস্বাদু পোয়া পিঠা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে
পাকা আম- ১টি
ময়দা- ১ কাপ
সুজি- ১/২কাপ
চিনি- ১ কাপ
দুধ- ১ কাপ
পানি- ১ কাপ
তেল- ১ কাপ
ঘি- ১ চা চামচ
বাদাম কুচি- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন

আমের পাল্প বের করে পেস্ট করে নিতে হবে। এরপর তার সঙ্গে ময়দা ও সুজি মেখে নিন। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে। চিনি আর পানি দিয়ে সিরা তৈরি করে নিন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে পিঠাগুলো একটি একটি করে ভেজে নিন। পিঠাগুলো গরম অবস্থায়ই চিনির সিরার মধ্যে দিতে হবে। সব পোয়া চিনির রসে দিয়ে তুলে নিতে হবে। তারপর উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে‌।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: