সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল

উজিরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশাল আগমন করবেন। এ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দ মিছিল করেছে। বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষ থেকে ১২ জুলাই রবিবার বিকেল ৫ টায় উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উজিরপুর টেম্পুস্টান্ড থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভা করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, মামুন সিকদার, সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, দপ্তর সম্পাদক আঃ হালিম হাওলাদার, প্রচার সম্পাদক মশিউর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক ফকির, নুরুজ্জামান, মেহেদী হাসান ভুঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন বেপারী, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তারসহ শত শত নেতাকর্মী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: