শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম
সুপার এল নিনোর প্রভাবে সবচেয়ে শুষ্ক মরুভূমিও এখন রঙিন ফুলের বাগান রুটি দিয়ে ত্বকের যত্ন! জেনে নিন ত্বকযত্নে বাসি রুটির জাদুকরি ভূমিকার কথা দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর অসুস্থতার কথা বলে কক্ষে যাওয়ার পর মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার উৎসব, মিলল ১০ মণ নিষিদ্ধ পিরানহা জাতিসংঘের কালো তালিকায় আরো ৬১ ইসরাইলি কোম্পানি রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা ধর্ষণ ও সিইসি বিতর্কে দিল্লি উত্তাল, এর মধ্যেই ‘ভজন ক্লাবিং’-এ মোদি

ভবানীগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছেন প্রকৌশলী লিটন মিঞা​

রায়হান রেজা, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লিটন মিঞা। তাঁর সুদূরপ্রসারী দূরদৃষ্টি, প্রশাসনিক দক্ষতা এবং দায়িত্বশীল মনোভাবের কারণে ভবানীগঞ্জ পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে।

​একাধারে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তার মতো দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অত্যন্ত সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সামলে চলছেন তিনি। পৌরসভার দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচা-পাকা সড়ক নির্মাণ ও সংস্কার, সড়কবাতি নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে প্রকৌশলী লিটন মিঞার টেকনিক্যাল দক্ষতা ও তদারকি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​স্থানীয় বাসিন্দা ও পৌর সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, ভবানীগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা (যেমন: জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সেবা) নিতে এসে সাধারণ মানুষকে এখন আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি বা আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয় না। সেবাগ্রহীতাদের যেকোনো সমস্যায় তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে শোনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেন।

​পৌরসভার প্রশাসনিক কর্মকাণ্ড ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে লিটন মিঞা বলেন, “পৌরসভা হলো জনগণের প্রত্যক্ষ সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠান। এখানে প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে দ্রুত ও স্বচ্ছ সেবা পাওয়ার। আমরা ভবানীগঞ্জ পৌরসভাকে কেবল কাগজে-কলমে নয়, বাস্তবেও একটি প্রথম শ্রেণির ডিজিটাল ও মডেল পৌরসভা হিসেবে রূপান্তর করতে নিরলস কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর আন্তরিক সহযোগিতা আমাদের পথচলাকে অনেক সহজ করেছে।”
​
পৌর এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা মনে করেন, একজন টেকনিক্যাল কর্মকর্তা হিসেবে যেমন তিনি পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন, তেমনি নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে প্রশাসনিক সুশাসন নিশ্চিত করেছেন। তাঁর মতো একজন কর্মঠ, পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা ভবানীগঞ্জ পৌরসভার সার্বিক অগ্রগতি ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা রাখছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: