মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
চাঁদপুর সরকারি হাসপাতালে প্লাস্টার ধসে পড়ে আহত রোগী, আতঙ্কে হুড়োহুড়ি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সরকার দুঃখিত ও বিব্রত: তথ্য উপদেষ্টা সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চুয়েট, ভিসি কার্যালয়ের সামনে শিক্ষকদের অবস্থান সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারিলা ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী মোর্শেদ বসতঘরে একযোগে ৩০টি ককটেল বিস্ফোরণ, পরিবারের সদস্যরা পলাতক দুস্থদের অনুদানের তালিকায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিত্তবান নেতাদের নাম, এমপি বলছেন তাঁরা পাওয়ার যোগ্য অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারিলা ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাঈদ আলী মোর্শেদ

রায়হান রেজা, রাজশাহী : রাজশাহীর পবা উপজেলার ৮ নম্বর পারিলা ইউনিয়ন পরিষদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ। ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের লক্ষ্যেই তিনি পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান মেয়াদে পারিলা ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে কাজ করেছেন সাঈদ আলী মোর্শেদ। পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউনিয়নে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, গ্রাম্য আদালতের কার্যক্রম পরিচালনা এবং যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সাঈদ আলী মোর্শেদ বলেন, “পারিলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি। বিগত সময়ে জনগণকে সঙ্গে নিয়ে যেসব উন্নয়নমূলক কাজ শুরু করেছিলাম, সেগুলো চূড়ান্তভাবে বাস্তবায়ন করাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সেবা করাকে আমি কোনো পদ-পদবি নয়, আমানত হিসেবে দেখি। পারিলাকে একটি আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আবারও জনগণের সমর্থন প্রত্যাশা করছি।”

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও জ্যেষ্ঠ নাগরিক জানান, বর্তমান চেয়ারম্যানের মেয়াদে ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। তারা আগামী নির্বাচনে প্রার্থীদের কর্মপরিকল্পনা, অতীত কার্যক্রম ও স্থানীয় মানুষের প্রত্যাশার বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পারিলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। সাঈদ আলী মোর্শেদের পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনীতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: