শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

আ ফ ম মাহবুবুল হক এর ৩য় মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক :: ১০ নভেম্বর ২০২০ বাসদ এর সাবেক আহ্বায়ক, আজীবন বিপ্লবী, বীর মুক্তিযুদ্ধা আ ফ ম মাহবুবুল হক এর ৩য় মৃত্যুবার্ষিকীতে পার্টির উদ্যাগে কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী বেদীতে পুষ্প্যমাল্য অপর্ণের মাধ্যমে পালিত হয়।

পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জামাল শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়া বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক নাসিরউদ্দীন আহম্মেদ নাসু, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, বহ্নি শিখা জামালী, আকবর খান, বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকী, বাচ্চু ভুইয়া, বেলায়েত হোসেন, গোলাম মোস্তফা, সমাজ উন্নয়ন কর্মী কামাল উদ্দিন, পার্টির ঢাকা মহানগর নেতা জাকির হোসেন, রজোঊল করিম প্রমূখ পুষ্প্যমাল্য অপর্ণ করেন।

এছাড়া কানাডায় সমাধিস্থলে পুষ্প্যমাল্য অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: