সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
আলো-ছায়ার দ্বৈত ভাষা ‘প্রতিবিম্ব কবিতা’ উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন লক্ষ্মীপুরে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিবালয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন

নিউজ ডেস্ক: কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে দুই হাজার একশ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাহরাইনের আল-জহির প্রাসাদে অনুষ্ঠিত এক বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের বা জিসিসিভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রীরা এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন। এই বৃহৎ প্রকল্পের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও গতিশীল করা।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, কুয়েত থেকে ওমান পর্যন্ত বিস্তৃত হতে যাওয়া এই রেল নেটওয়ার্ক চালুর ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা এই উদ্যোগকে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি জিসিসি নেতাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই বাস্তব রূপ।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামো চূড়ান্ত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি অত্যন্ত ফলপ্রসূ পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণের নতুন অধ্যায় সূচিত হবে এবং ভ্রমণের ক্ষেত্রে তৈরি হবে সুদূরপ্রসারী সুযোগ। জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই উল্লেখ করেন যে, পরিবহন খাতে উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত সক্ষমতা বাড়াতে এই চুক্তিটি এক বিশাল অগ্রগতি হিসেবে কাজ করবে।

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব জাতীয় রেল নেটওয়ার্ক চালু করেছে এবং ওমান ও আমিরাতের যৌথ উদ্যোগে হাফিত রেল প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে। এছাড়া বাহরাইনকে আঞ্চলিক রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সৌদি আরবের সঙ্গে কিং হামাদ কজওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে এই বিকল্প পরিবহনব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরও বহুগুণ বেড়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: