শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি ১ ডিসেম্বর শুরু ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন, আসন ১৫৪৫ শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ট্রলের জবাবে মুখ খুললেন কারিনা

নিউজ ডেস্ক :: সময়ের পরিক্রমায় বড় তারকাদের নিয়ে সমালোচনা কিংবা ট্রল করা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক তারকাই ব্যাপারগুলো এড়িয়ে চলেন।

অনেক তারকাকে আবার সোচ্চারও হতে দেখা যায়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকারীদের নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আসলে যাদের ঘরে বসে কিছু করার থাকে না; তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে ট্রল করতে ব্যস্ত থাকে। এবারের করোনার লকডাউনে সে সংখ্যাও বেড়েছে।’

তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষের বাইরে কোনো কাজ না থাকার কারণে তারা সারাদিন ঘরে বসে কাটাচ্ছে। সাথে নিজের এই অলস সময়ে অন্যদের নিয়ে মজার ট্রল করতে ব্যস্ত আছেন।’

কারিনা আরও বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে মিডিয়ার অনেক অভ্যন্তরীণ ব্যাপার নিয়েও বেশি আলোচনা হয়। আমাদের যার যার জায়গায় সুখে থাকা উচিত।’
প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কারিনা কাপুর এবং সাইফ আলী খানের ঘরে আসতে যাচ্ছে তাদের নতুন অতিথি।

কারিনা বর্তমানে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন। আগামী বছরের বড়দিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: