বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম
চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র মাড়োয়ারিদের বিপুল সম্পদের রহস্য কী—উদ্যোক্তার মত ঘিরে বিতর্ক ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইউজিসির সিদ্ধান্ত বাতিল, নিজস্ব আইন মেনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

জনবল সংকটে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও দাপ্তরিক কার্যক্রম। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি ভরসা। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে দুর্ঘটনায় আহতদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এখানে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জুনিয়র কনসালটেন্টের ১১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৫ জন। সিনিয়র স্টাফ নার্সের ৩০টি পদের মধ্যে কর্মরত ২১ জন। সবচেয়ে বেশি সংকট স্বাস্থ্য সহকারী পদে। ৮৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩৫ জন। অর্থাৎ ৪৯টি পদই শূন্য।

এ ছাড়া মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস সহকারী, আয়া, বাবুর্চি, নিরাপত্তাকর্মী, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর পদেও রয়েছে জনবল ঘাটতি। ক্যাশিয়ার, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ, ফার্মাসিস্ট, টিকিট ক্লার্কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

জনবল সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, রোগীদের পরিচর্যা, ওষুধ বিতরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য সহকারীর অভাবে মাঠপর্যায়ে টিকাদানসহ বিভিন্ন জনস্বাস্থ্য কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, শূন্য পদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও পদায়ন না হওয়ায় সংকটের সমাধান হচ্ছে না। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ও মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ জরুরি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: