রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম
নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী কক্সবাজারে সমুদ্রতীর ঘেঁষে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার টানা লকডাউনের প্রথম দিনে স্থবির গোপালগঞ্জ, নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে গাজীপুরে আনসারের ১৯ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা আগে অপরাধের বিচার, তারপর রাজনীতির প্রশ্ন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে প্রতিমন্ত্রী সার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ২০২৬ সালের নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক, সংবর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

এ সময় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপদেষ্টা শেখ শফিকুল ইসলাম বাবু, বিএনপির মথুরেশপুর ইউনিয়ন শাখার সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামী মথুরেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মো. আজগর আলী, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সহসভাপতি শেখ আবু তাহের, সহকারী নির্বাচন কমিশনার মো. জহুরুল হুদা এবং মো. তবিবুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার ও অনুষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী নির্বাচন কমিশনার মাওলানা শেখ মনিরুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন শ্রী বিশ্বজিৎ কুমার ঘোষ।

বক্তারা তাঁদের বক্তব্যে নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন বছর নাজিমগঞ্জ মোকামে ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টাবৃন্দের উপস্থিতিতে বাজার ব্যবসায়ী কমিটির আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত খাতাপত্র ও প্রয়োজনীয় নথি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: