মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

করোনা সন্দেহে মোংলা বন্দরে ছয় চীনা নাবিক আইসোলেশনে, পণ্য খালাস বন্ধ

মোংলা থেকে নূর আলম : মোংলা বন্দরে আগত একটি বিদেশী পতাকাবাহী জাহাজে ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিকের শরীরে করোনা সন্দহে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে ওই জাহাজের পণ্য খালাসও। জাহাজটিতে মোট ২০ জন নাবিক রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ অফিসার ডাঃ সুফিয়া খাতুন রবিবার সন্ধ্যায় এই খবরের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছয় নাবিকের শরীরে স্বাভাবিকের চাইতে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের টিমের পুরোপুরি রিপোর্ট না পাওয়া পর্যন্ত জাহাজটিতে পণ্য খালাসের অনুমতি দেওয়া যাচ্ছে না।

মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এবং ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু জানান, ২৪ হাজার মেঃ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘মের্সাস চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি ২৭ এপ্রিল রবিবার দুপুর শোয়া ৩ টায় মোংলা বন্দরে আসে। বন্দরের হারবারের ৭ নম্বর মুরিং বয়ায় এটি অবস্থান নেয়। এরপরই স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের পরীক্ষায় তাদের শরীরে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় করোনা সন্দেহ তাদেরকে আইসোলেশনে রাখা হয়।

এ অবস্থায় জাহাজটিতে পণ্য খালাস না করতে শ্রমিক গ্যাং বুকিং দিতে নিষেধ করা হয় বলে জানান মের্সাস সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরই জাহাজে পণ্য খালাসের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গত ১ এপ্রিল ‘মের্সাস চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি চট্রগ্রাম বন্দরে এসে ৩০ হাজার মেঃ টন কয়লা খালাস করে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: