শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

করোনা সন্দেহে মোংলা বন্দরে ছয় চীনা নাবিক আইসোলেশনে, পণ্য খালাস বন্ধ

মোংলা থেকে নূর আলম : মোংলা বন্দরে আগত একটি বিদেশী পতাকাবাহী জাহাজে ক্যাপ্টেনসহ ছয় চীনা নাবিকের শরীরে করোনা সন্দহে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সাথে বন্ধ রয়েছে ওই জাহাজের পণ্য খালাসও। জাহাজটিতে মোট ২০ জন নাবিক রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পোর্ট হেলথ অফিসার ডাঃ সুফিয়া খাতুন রবিবার সন্ধ্যায় এই খবরের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ছয় নাবিকের শরীরে স্বাভাবিকের চাইতে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের টিমের পুরোপুরি রিপোর্ট না পাওয়া পর্যন্ত জাহাজটিতে পণ্য খালাসের অনুমতি দেওয়া যাচ্ছে না।

মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এবং ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মের্সাস সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু জানান, ২৪ হাজার মেঃ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘মের্সাস চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি ২৭ এপ্রিল রবিবার দুপুর শোয়া ৩ টায় মোংলা বন্দরে আসে। বন্দরের হারবারের ৭ নম্বর মুরিং বয়ায় এটি অবস্থান নেয়। এরপরই স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের পরীক্ষায় তাদের শরীরে জ্বরের মাত্রা বেশি পাওয়ায় করোনা সন্দেহ তাদেরকে আইসোলেশনে রাখা হয়।

এ অবস্থায় জাহাজটিতে পণ্য খালাস না করতে শ্রমিক গ্যাং বুকিং দিতে নিষেধ করা হয় বলে জানান মের্সাস সুলতান শিপিং এর ব্যবস্থাপক মাহমুদুল হক রাজু। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পরই জাহাজে পণ্য খালাসের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গত ১ এপ্রিল ‘মের্সাস চ্যাং হ্যাং জিং হাই’ জাহাজটি চট্রগ্রাম বন্দরে এসে ৩০ হাজার মেঃ টন কয়লা খালাস করে বলে জানা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: