শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিভেদের রাজনীতি করোনাকে আরও বিধ্বংসী করে তুলবে: ওবায়দুল কাদের

করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে। সবার ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেছেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট মোকাবিলায় সার্বক্ষণিক মনিটর করছেন, তদারক করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই সবার ঐক্যবদ্ধ থাকার লড়াই। এ লড়াই সবার বাঁচা মরার লড়াই। এ লড়াইয়ে জিততে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। সবাইকে আরও কিছুদিন ধৈর্য্য ধরতে হবে। সংকটে স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য্য ধরার কোনো বিকল্প নেই। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। ধৈর্য্য ধরে সতর্ক থাকলে বিজয় হবেই, ইনশাআল্লাহ।

দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার জনগণের পাশে আছে।

পবিত্র রমযান মাসের কথা তুলে ধরে তিনি বলেন, এখন সংযমের মাস চলছে। পবিত্র এই মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছেন- সেসব ডাক্তার-নার্স, টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: