রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম
এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক শিবালয়ের আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় ব্রাস্ট হয়ে ১ জন নিহত, ১ জন আহত কালীগঞ্জে খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

আমরাই কিংবদন্তী’র শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি :: আমরাই কিংবদন্তী’ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’ এই নীতিকথা থেকেই ১৫ নভেম্বর ২০১৭ থেকে যাত্রা শুরু করে বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি।

সংগঠনের ধারাবাহিক সামাজিক কাজের অংশ হিসেবে ২৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের কায়েতপাড়া তালমাতে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেন তারা।

বিতরণ কাজে গ্রুপটির কেন্দ্রিয় কমিটির সদস্য ও ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও এর ১৫ জন সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, বিশেষ শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচি।

এসময় তারা কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরুত্ব ও মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। বর্তমানে ৩৬ হাজার সদস্যের পরিবারটি গত ১৫ নভেম্বর ২০২০ তারিখে ৪র্থ বর্ষে পদার্পণ করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: