মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

হাতিয়ায় জেলেদের জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :: প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন ও জলবায়ু সক্ষমতা অর্জনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, এই বিষয়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় অনুষ্ঠিত হলো দিন ব্যাপি সেমিনার। বুধবার সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষ্যে দ্বীপ উন্নয়ন সংস্থার উপদেষ্টা সদস্য অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাইন উদ্দিন, কমিশনার দিদারুল ইসলাম খান, দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তা তামজিদ উদ্দিন, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জসিম উদ্দিন, মৎস্য সমবায় সমিতির সভাপতি জবিয়ল হক, জেলে রাসেল উদ্দিন প্রমূখ।

সেমিনারে বক্তারা বলেন নদীতে মাছশিকার করা অবস্থায় দূর্ঘটনা মোকাবেলায় সরকারের একটি উদ্যোগ নেওয়া প্রয়োজন। গভীর সমুদ্রে জেলেদের আবহাওয়ার বার্তা পেতে অত্যাধুনিক টাওয়ার বসানো প্রয়োজন। জেলেদের মধ্যে শ্রেনী বিন্যাস করে সরকারী সুবিধা দেওয়া প্রয়োজন। নৌ- দূর্ঘটনায় জেলে নিহত হলে উক্ত পরিবারকে সরকারীভাবে আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: