শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় বৃদ্ধার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে মোটরসাইকেল চাপায় ফাতেমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আমান উল্যা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চর মহিউদ্দিন গ্রামের ৩নং দীঘি এলাকার ব্যারাকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার গোলাম রাব্বানীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের বাড়ী থেকে পাশ্ববর্তী একটি দোকানে যাচ্ছিল ফাতেমা। পথে ব্যারাকের সামনে পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পিছন থেকে চাপায় দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: