শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭জন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আরো ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ছেনে মোট ৩৭ জন। আক্রান্ত ৩জনের মধ্যে দুইজন সদর ও একজন কমলনগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭জনে।গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ৩৭জন শনাক্ত রোগীর মধ্যে রামগঞ্জে ১৬জন, সদরে ১২জন (সদরের একজন ঢাকা থেকে আগত), কমলনগরে ৫জন ও রামগতি উপজেলায় ৪জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি থেকে জেলার ৪৮জনের নমুণার রেজাল্ট এসেছে। এর মধ্যে নেগেটিভ ৪৬জন ও পজেটিভ ২জন। এছাড়া চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলার ৬১জনের নমুণার রেজাল্ট এসেছে। এর মধ্যে নেগেটিভ ৬০জন ও পজেটিভ ১জন।

এখন পর্যন্ত জেলায় মোট সংগ্রহকৃত নমুনার সংখ্যা ৯৯০। সেখান থেকে এ পর্যন্ত ৭৫৮জনের ফলাফল জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে। প্রাপ্ত ফলাফলে ৭২২জন নেগেটিভ এবং ৩৭জন পজিটিভ। বাকী ২৩২জনের নমুনা ফলাফলের অপেক্ষায় রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: