শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

নোয়াখালীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে ইফা’মহাপরিচালক

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে জেলা ও উপজেলা পর্যায়ে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

তিনি গতকাল সকালে জেলা শহর মাইজদীতে জেলা পর্যায়ের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রেজ্জাকুল হায়দার সহ সংশ্লিস্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শনকালে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে একটি জলপাই গাছের চারা রোপন করেন।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৭ সালে দেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ করার লক্ষ্যে একটি বড় আকারে প্রকল্প হাতে নেন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।

ইতোমধ্যে ৪১৮টি জায়গায় কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে নির্মাণ কাজের গতি কিছুটা কমেছে। এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৮ ফেব্রæয়ারির মধ্যে মোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধন করার। এর মধ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে।’

এরপর তিনি নোয়াখালী সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে উপজেলা পর্যায়ে স্থাপিত তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি প্রতিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে একটি করে গাছের চারা রোপন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: