রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

সৌদিগামী ফ্লাইট চালু আজ

নিউজ ডেস্ক :: নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সৌদি আরবরে সঙ্গে আবারও ফ্লাইট চালু করছে বাংলাদেশ। আজ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিগামী ফ্লাইটগুলো নিয়মিত চলাচল করবে।

এর আগে বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতের টিকিট দেয়া হবে।

টিকিট পেতে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com -এ দেয়া সূচি অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত রোববার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, করোনার নতুন প্রজাতি ঠেকানো ও চলমান অবস্থার আরও উন্নতির জন্য দুই দফায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে সৌদি আরব। এ সময়ে শুধু আকাশ নয়, স্থল ও জল পথেও সৌদি প্রবেশ স্থগিত করা হয়।

গত ২৮ ডিসেম্বর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে আগে গত ২১ ডিসেম্বর জারি করা হয় প্রথম নিষেধাজ্ঞা। বর্তমানে পরিস্থিতি অনেকটা উন্নতি হওয়ায় তা প্রত্যাহার করল দেশটি।

এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: