শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

(ঠাকুরগাঁও) প্রতিনিধি :: বর্তমান সময়ে সরিষার জন্য অনূকুল আবহাওয়া হওয়ায় ঠাকুরগাঁওয়ে সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে এবং মৌমাছিরা ফুলে সঠিকভাবে পরাগায়ন সৃষ্টি করতে সক্ষম হলে এবার সরিষার অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কৃষকেরা।

এবার ঠাকুরগাঁয়ের রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। গ্রাম বাংলার প্রকৃতি এখন হলদে চাদরে ঢাকা। স্বল্প খরচে অল্প সময়ে এ ফসল জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের মাঝে। হলুদ রংয়ে আর মিষ্টি সুবাসে ভরে গেছে সরিষার ক্ষেতগুলো।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ১২ হাজার ৬৩০ হেক্টার জমিতে সরিষা চাষ আবাদ হয়েছে। এই মৌসুমে অনুকূল আবহাওয়ায় এ জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা এবং সরিষা চাষিরা অধিক মুনাফা লাভ করবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগ।

আকচা ইউনিয়নের বন্দর গ্রামের সরিষা চাষি সুমন হোসেন বলেন, গত বছর ২ বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর ৩ বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। আশা করছি ন্যায্য মূল্য পেলে আমরা এবারও লাভবান হবো।

আরেক চাষি সাদ্দাম বলেন, এবার ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হতে পারবো।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আফতাফ হোসেন জানান কৃষকদের যথার্থ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তীব্র শীত ও ঘন কুঁয়াশা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এ বছরে অন্য বড় ধরনের দুর্যোগ বালাই না হলে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: