শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের টিকা প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক :: ইন্দোনেশিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি সিনোভ্যাক টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথম টিকা নিয়েছেন দেশটিরশি। এ খবর বার্তা সংস্থা এএফপি’র।

আজ বুধবার (১৩ জানুয়ারি) ২৭ কোটি জনসংখ্যার দ্বীপ রাষ্ট্রটিতে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

রাজধানী জাকার্তায় রাষ্ট্রীয় প্রাসাদে ৫৯ বছর বয়সী প্রেসিডেন্ট জোকো উইদোদো টিকা গ্রহণ করেন। তার টিকা নেয়ার পুরো সময়টা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এই সময় স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত ছিলেন।

টিকা নেয়ার সময় হাসতে হাসতে প্রেসিডেন্ট উইদোদো বলেন, ‘আমি আসলে তেমন কিছু অনুভব করছি না।’

প্রেসিডেন্টের পরে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরাও এই টিকা নিয়েছেন।

উইদোদো আরও বলেন, ‘করোনার সংক্রমণ প্রবাহ বন্ধ করতে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ার সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য এমন একটি টিকা অপরিহার্য।’

চলতি সপ্তাহে চীনের তৈরি সিনোভ্যাকের টিকার ব্যবহার অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিল। জানানো হয়, ইসলামি নিয়মকানুন অনুযায়ী সিনোভ্যাকের টিকা ব্যবহারের যোগ্য।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা এই টিকাকে হালাল বলে সায় দিয়েছেন। ইতিমধ্যে দেশটি প্রায় ৩০ লাখ ডোজ গ্রহণ করেছে সিনোভ্যাকের কাছ থেকে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত সাড়ে আট লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ হাজার। তবে ইন্দোনেশিয়ায় পরীক্ষার হার কম থাকায় আসল সংক্রমণ সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে।
এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: