মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক :: চলমান বৈশ্বিক মহামারিতে অন্যতম শীর্ষ সংক্রমণ ও প্রাণহানির দেশ ভারতে টিকা প্রয়োগ শুরু হচ্ছে আজ। প্রথমদিনে দেশটির তিন লাখ স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনন্দবাজারের।

মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা-১৯ ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ইতোমধ্যেই ভারত সরকার সারাদেশে প্রতিটি রাজ্যে ও টেরিটরিতে এই ভ্যাকসিন পৌঁছে দিয়েছে। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেক লিমিটেড উৎপাদিত টিকা ‘কোভিশিল্ড’ ও ‘কোভ্যাকসিন’ উভয় ধরণের পর্যাপ্ত টিকা সারাদেশে সরবরাহ করা হয়েছে।

সারা দেশে ৩০০৬ টি স্পটে ভারচ্যুয়ালি সংযুক্ত অনুষ্ঠানের সময় টিকা প্রদান শুরু করা হবে। উদ্বোধনী দিনে প্রতিটি স্পটে কমপক্ষে একশত লোককে ভ্যাকসিন দেয়া হবে। প্রথম ধাপে সরকারি ও বেসরকারি পর্যায়ে আইসিডিএস কর্মীসহ স্বাস্থ্য কর্মীরা এই ভ্যাকসিন পাবেন।

ভারত সরকারের পক্ষ থেকে গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, ১৮ বছরের নিচে কাউকে, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন এমন মা এবং গর্ভবতী কোন নারীকে ভ্যাকসিন দেয়া যাবে না।

দুই ধরণের টিকার মধ্যে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ প্রদানের সময় টিকার ধরণ পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় ডোজ গ্রহন করার সময় প্রথম ডোজ যে ভ্যাকসিন নিয়েছেন, কেবল সেটিরই দ্বিতীয় ডোজ নিতে হবে।

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) গত ৩ জানুয়ারি ‘কোভিশিল্ড ও কোভ্যাকসিন নামে দুটি করোনা ভ্যাকসিন অনুমোদন করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আস্ত্রা জেনেকা যৌথভাবে কোভিশিল্ড ভ্যাকসিন এবং ভারত বায়োটেক লিমিটেড কোভ্যাকসিন তৈরি করেছে।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: