বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

দৌলতদিয়ায় ১৩শ শীতার্থ যৌনকর্মীদের মাঝে কম্বল বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে আনোয়ার হোসেন : ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান তার নিজস্ব অর্থায়নে উত্তরণ ফাউন্ডেশন এর উদ্যোগে যৌনকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ শনিবার দুপুর ১ টার রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরনের সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান দৈনিক বাঙলার জাগরণ কে বলেন, অসহায় যৌনকর্মীদের নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। তারা সুবিধা বঞ্চিত তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কোনো ফায়দা লুটতে চাইলে তার পরিণতি ভালো হবে না। আগে থেকেই আপনারা সাবধান হোন।রাজবাড়ী জেলার সাধারণ মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে যারা দুষ্টু প্রকৃতির আছেন তাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি হয় আপনারা থাকবেন না হয় রাজবাড়ী জেলা পুলিশ থাকবে। সময় আছে এখনো আপনারা খারাপ পথ থেকে বের হয়ে এসে সাধারণ জীবন যাপন করুন।

দৌলতদিয়ায় ১৩শ শীতার্থ যৌনকর্মীর মধ্যে কম্বল বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি লাভলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, শেখ শরীফ উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ি ডি আই ওয়ান সাইদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া পূর্বপাড়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির চেয়ারম্যান মর্জিনা বেগম সহ জেলা ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশের সদস্য ও অফিসারগণ উপস্থিত ছিলেন।এসময় শীতার্ত যৌনকর্মীরা কম্বল হাতে পেয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারকে ধন্যবাদ জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: