রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

জয়পুরহাটে ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের ৬ জন আটক

নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের দুইটি ধারালো ছুরি ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের ছয়জন আটক করেছে পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান, দৈনিক স্বাধীন বাংলা কে জানান বৃহস্পতিবার রাতে এসআই (নিরস্ত্র) মোঃ তহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র) খঃ সাব্বির আরাফাত জনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালানা করে।

সদর থানার জামালগঞ্জ রোডে পাকার মাথা′র বিসিক ভবনের সামনে থেকে অত্যাধুনিক ধারালো ০২টি ছুরি, লোহার রড এবং ছিনতাইকৃত (অটোরিক্সা) ইজিবাইক সহ আন্তঃজেলা ছিনতাইকারী দলের ৬ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, মোঃ আজিজুল হাকিম চাচ্চু ওরফে রানা (১৯), পিতা মোঃ জোবাইদুল ইসলাম, সাং- বড় মাঝিপাড়া, মোঃ মুন্না (১৯), পিতা- মোঃ মাসুদ রানা, সাং- উত্তর পেঁচুলিয়া মন্ডলপাড়া, মোঃ মোস্তাকিম হোসেন (১৯), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- বড় মাঝিপাড়া, মোঃ সোহেল রানা জাফর (২০), পিতা- মোঃ ফারুক হোসেন, সাং- দক্ষিণ কান্দি, মোঃ আলামা ইকবাল আসিফ (১৮), পিতা- মোঃ মিলন মৃধা, সাং- উত্তর নুরপুর, মোঃ আব্দুল্লাহ (১৮), পিতা- মোঃ মনোয়ার হোসেন মনু, সাং- পাইকড় দাড়িয়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাটদেরকে আটক করেন।

এসময়ে ওসি আরো বলেন, ছিনতাইকারী গ্রুপের ২ নারীসহ ৪ জন পলাতক আছে এবং গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আজিজুল হাকিম চাচ্চু ওরফে রানা (১৯) ইতিপূর্বে (অটোরিক্সা) ইজিবাইক চালকের হত্যা মামলার প্রধান আসামী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: