সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে হিটস্ট্রোক এড়াতে যেসব খাবার ও পানীয় জরুরি হজের সময় রিয়াজুল জান্নাহ জিয়ারতের সময়সূচি স্টোরকিপার পদে চাকরি দেবে আদ্-দ্বীন হাসপাতাল কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

কালীগঞ্জে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত নেই, ১ জন ডাক্তারসহ সুস্থ্য হয়েছেন ১২জন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে করোনা ভাইরাসে (কডিভ-১৯) গত ২৪ ঘন্টায়, ৩০ এপ্রিল ২০২০ রোজ বৃহস্পতিবারেও করোনা ভাইরাসের পজিটিভ কোন রিপোর্ট পাওয়া যায়নি। এ বিষয়টি নিশ্চিত করেছেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জে গত ৩০ এপ্রিল ২০২০ রোজ বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে ০৭ টি নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজকে সকলে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসে (কোভিড- ১৯) পজিটিভ কোন রিপোর্ট পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪৮৬ টি নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য- ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারমধ্যে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ ৯১ টি রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত ৯১ জন রোগী হতে ১ জন ডাক্তার সহ মোট ১২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ্যদের ৩ জন হাসপাতাল থেকে বাকি ৯ জন হোম আইসোলেশনে থেকে সুস্থ্য হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে এখনো পর্যন্ত কালীগঞ্জ কোন রোগী মারা যায়নি।

তিনি আরো জানান, কলীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত বাকি ৭৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। তারমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৭ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী হাসপাতালের নিজস্ব কোয়াটারে হোম আইসোলেশনে আছেন। বাকি ৬২ জন রোগীদের কিছু রোগী ঢাকা সেনানিবাস এলাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, কিছু রোগী সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজে এবং অবশিষ্ট রোগীদের হোম আইসোলেশনে বা হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: