মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
অবশেষে নিয়োগ পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধ রাখার পর আলোচনায় আন্দোলনকারী সাংবাদিকেরা বাংলাদেশ-আমিরাত প্রস্তুতি ম্যাচ ড্র মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান ঢাকায় ‘তেরে বিন’ তারকা ওয়াহাজ, সঙ্গে নুসরাত ফারিয়া পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা

দেশে পৌঁছেছে সেরামের ৫০ লাখ টিকা

নিউজ ডেস্ক :: ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে। সোমবার বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে এসব টিকা রাজধানী ঢাকায় এসে পৌঁছায়।

প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

প্রথমে এগুলাে ল্যাবটেস্ট করবে বেক্সিমকো কর্তৃপক্ষ। ৫০ লাখ ডোজ টিকার চালান রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে।

এদিকে ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে।

এর আগে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করার পর তা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। এসব টিকা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে।

৫০ লাখ ডোজ টিকা হচ্ছে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজের প্রথম চালান।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: