সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বরুণ-নাতাশা

নিউজ ডেস্ক :: অবশেষে সব প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটলো। বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালাল।

রোববার (২৪ জানুয়ারি) রাতে ভারতের আলীবাগে দ্য ম্যানশন হাউজ রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

চলতি সপ্তাহের শুরু থেকেই বরুণ-নাতাশার আলীবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবার হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান।

দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আনন্দঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বরুণ।

শোনা যায়, প্রথমে ভিয়েতনামে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করার চিন্তা ছিল বরুণের। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়। পরে আবার ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হন বরুণ। করোনামুক্ত হয়েই বিয়ের তোড়জোর শুরু করে দেন। এরপর রোববার প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ডেভিডপুত্র।

প্রসঙ্গত, বরুণ ও নাতাশা একই স্কুলে পড়তেন। দু’জনের প্রেম বহুদিনের। তবে প্রকাশ্যে নিজের প্রেমিকার কথা কখনও বলেননি বরুণ। তবে একাধিকবার নাতাশাকে সঙ্গে নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: