মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে পার্লামেন্ট সদস্যদের বাসভবন

নিউজ ডেস্ক :: মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্টের সদস্যদের বাসভবনের বাইরে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কমপক্ষে দুই জন আইনপ্রণেতা এখবর বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এই ঘটনা ঘটলো।

সাই লিন মিয়াত নামে হাউজের এক প্রতিনিধি জানিয়েছেন, অধিবেশন চলার সময়টাতে আইনপ্রণেতারা যে সরকারি ভবনগুলোতে বাস করেন তার বাইরের প্রবেশ মুখে সামরিক ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে।ভেতরে যারা রয়েছেন তারা সবাই সুস্থ থাকলেও কাউকে বের হতে দেয়া হচ্ছে না বলে জানানো হয়।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী বলেছে যে, জরুরি অবস্থা শেষ হলে দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সেনা অভ্যুত্থানের কয়েক ঘণ্টা পর এমন তথ্য জানানো হয়।

সামরিক বাহিনীর ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে বলা হয়, “আমরা প্রকৃত বহু-দলীয় গণতন্ত্র চর্চা করবো… যেখানে পূর্ণ ভারসাম্য এবং নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।”

বিবৃতিতে বলা হয়, “অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পর এবং জরুরি অবস্থা শেষ হয়ে যাওয়ার পর” ক্ষমতা হস্তান্তর করা হবে। সূত্র: বিবিসি বাংলা

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: