শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর কাছে বড় নির্মাণকাজ চলছে- দেখা গেল স্যাটেলাইট চিত্রে ২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা বাড়িয়েছে চীন প্রতারণার শাস্তি পেলেন ‘ক্লিকি পন্টিং’ ‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’ স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে–পরে চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ঐতিহ্যের শিকড়েই বাংলাদেশের ফ্যাশনের ভবিষ্যৎ

সাধারণ ছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত : প্রজ্ঞাপন জারি

দেশে বিরাজমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত এবং চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছিল।

তবে ছুটি বর্ধিত হলেও বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবাসহ আরো যেসব জরুরি সেবা রয়েছে, সেগুলো আগের মতোই খোলা থাকবে বলে জানা গেছে।

এদিকে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক ভিডিও কনফারেন্সে ছুটি বাড়ানোর কথা বলেন। তবে ধীরে ধীরে দোকানপাট ও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে খুলে দেওয়ার নির্দেশও দেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: