বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

কানাডায় ৪ বাংলাদেশির ওপর গুলিবর্ষণ

নিউজ ডেস্ক :: কানাডার টরেন্টোর রিজেন্ট পার্ক এলাকায় দুই বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন চার বাংলাদেশি। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ জনুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- আনাই মিয়া, মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে টরেন্টো পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনদ্বয় ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হামলার এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: