মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

জেলা যুবলীগ নেতৃবৃন্দ নরসিংদী কৃষকের ধান কেটে দিলেন

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে ধান তোলা নিয়ে বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে নরসিংদী জেলা যুবলীগ।

করোনাভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত ছুটি। আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা।

এ অবস্থায় আজ সোমবার সকালে জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ এর নেতৃত্বে একটি টিম সদর উপজেলার দগরিয়া গ্রামে ধান কেটে কৃষকের ঘরে তোলে দিয়েছেন।

এসময় ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম মোল্লা, সহসভাপতি আরিফুর ইসলাম সহ জেলা যুবলীগের নেতাকর্মী বৃন্দ।

বিজয় কৃষ্ণ গোস্বামী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী যুবলীগে নেতাকর্মীরা কাস্তে হাতে ধান কেটে মাথায় বয়ে নিয়ে তুলে দিচ্ছেন কৃষকের ঘরে। দুর্দিনে যুবলীগই মানুষের পাশে থাকে। এটাই যুবলীগের বিশেষ বৈশিষ্ট্য। যতদিন মাঠে ধান থাকবে ততদিন জেলা যুবলীগের নেতাকর্মীর মাঠে থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: