সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

কাল থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান

নিউজ ডেস্ক :: রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান। সকাল ৯টা থেকে ঢাকার ৪৩ হাসপাতালে ৩৫৪টি সেন্টারে এ টিকা কার্যক্রম চলবে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, টিকা দেয়ার সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

দেশে করোনার টিকা ২৭ জানুয়ারি পৌঁছলে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরইমধ্যে দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। রোববার সকাল ৯টা থেকে সারাদেশে শুরু হবে টিকা কার্যক্রম। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের দেয়া হবে এ টিকা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল কেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে সব সেন্টার।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, প্রত্যেকটা টিমের জন্য যে আলাদা আলাদা ব্যবস্থাপনা, নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, ওনারা এই নির্দেশনাগুলো ঠিক মতো করছেন কিনা সেটাই সরোজমিনে দেখতে আসা।

২৮ জানুয়ারি করোনার টিকা নিয়েছেন ৫৬৭ জন। যাদের কারও কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান তিনি।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, যার যখন সুযোগ আসবে ভ্যাকসিন গ্রহণ করে করোনা থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং সুরক্ষিত রাখে। ৪ সপ্তাহ পরেই তাদেরকে দ্বিতীয় ডোজটা দেওয়া হবে। দ্বিতীয় ডোজ না দিলে কিন্তু এই ভ্যাকসিনের সুফল পাওয়া যাবে না। যারা প্রথম ডোজ নিবেন তারা অবশ্যই দ্বিতীয় ডোজটার যে তারিখ দেওয়া হবে সেই তারিখে যেন গ্রহণ করেন।

রাজধানীর ৪৩ হাসপাতালে ৩৫৪ সেন্টারে এ টিকা কার্যক্রম চলবে। যার জন্য প্রশিক্ষণ নিয়েছে ১৪ হাজার স্বাস্থ্যকর্মী এবং ২৮ হাজার ভলান্টিয়ার।

স্বাস্থ্যকর্মীরা জানান, আমরা ভ্যাকসিন ক্যারিয়ার ও আইসব্যাক সংগ্রহ করেছি। শতভাগ ঠিকঠাকভাবে দিতে পারবো বলে আশা করছি।

এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: