বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

ধামরাইয়ে বাস চাপায় ভূমি অফিসের কর্মচারি নিহত

ধামরাই প্রতিনিধি :: আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দুরপাল্লার রাজধানী পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় উপজেলা ভূমি অফিসে কর্মরত চেইনম্যান উত্তম কুমার হালদার (৪০) ঘটনা স্থলে নিহত হয়েছে।

সে অফিসিয়াল কাজে সূয়াপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে মহা সড়ক দিয়ে মোটর সাইকেল যোগে ধামরাই সদরে ফিরছিলেন।

আজ সোমবার সন্ধ্যা৬টার দিকে এদূর্ঘটনা ঘটে।খবর শুনে সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার ঘটনা স্থলে ছুটে যান। নিহতের খবরটি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন বলে জানান গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

এঘটনায় ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সারা ধামরাইয়ে তার অকাল মৃত্যুর খবর মহুতের মধ্যে ছড়িয়ে পড়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: