রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম গোপালগঞ্জে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ পুলিশের দুর্নীতি বন্ধ হয়নি: এমপি খায়ের ভূঁইয়া জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য

গোপালগঞ্জে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও চিত্র সূত্রে জানা যায়, লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছে টহলরত পুলিশের গাড়িতে হামলা চালান মিছিলকারীরা। এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে রঘুনাথপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: