বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

আমরা যা আগে ভাবি আমেরিকা তা পরে ভাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :: আমরা যা আগে ভাবি আমেরিকা তা পরে ভাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর ১৫টি সাইনের মধ্যে ‘নো মাস্ক নো সার্ভিস’ ছিল যা আমরা তিন মাস আগেই করেছি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রতিটি মানুষের জন্য ওষুধ, বেডসহ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য দেশে সেটাও ঠিকমতো করতে পারেনি। বিশ্বে ২০০টি দেশের ৬টি দেশ ভ্যাকসিন আগে দিতে পেরেছে। ৬টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা ৭ হাজার টিমের মাধ্যমে ২ লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি।

করোনা মোকাবিলায় বেসরকারি স্বাস্থ্য খাতের অবদান উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শীঘ্রই প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলো টিকা দেওয়ার কাজে নিয়োজিত হবেন আমরা আশা করি।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: