বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

লিবিয়ার উপকূল থেকে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক :: গত সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে ৩শ’র বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার এ খবর জানিয়েছে। খবর সিনহুয়ার।

জাতিসংঘ অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সাতদিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বা সমুদ্র পথে অন্য কোন দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৪ অবৈধ অভিবাসীকে সমুদ্র পথে যাত্রা থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ নারী ও ১৬০ শিশু রয়েছে। অভিবাসন সংস্থা আরো জানায়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পথে ২০ অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছে এবং আরো ৭০ জন নিখোঁজ রয়েছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় অনিরাপত্তা ও বিশৃংখলার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে অধিকাংশ ক্ষেত্রে লিবিয়কে বেছে নিতে দেখা যায়।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: