মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে করোনার প্রকোপ কমছে

নিউজ ডেস্ক :: বিশ্বে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছিলেন, পাঁচ সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। এ সংক্রমণ রীতিমতো অর্ধেকে নেমে এসেছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, গত সপ্তাহে মৃত্যুর হারও ১০ শতাংশ কমেছে। এই সময়ের ব্যবধানে মারা গেছেন ৮১ হাজার। গত রবিবার থেকে পূর্ববর্তী এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান তুলে ধরেছে ডব্লিউএইচও। ওই এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ।

ডব্লিউএইচওর হিসাব অনুসারে, বিশ্বের ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচ অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে। আফ্রিকায় সংক্রমণ কমেছে ২০ শতাংশ, পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সংক্রমণ কমেছে ২০ শতাংশ। ইউরোপে কমেছে ১৮ শতাংশ, আমেরিকায় কমেছে ১৬ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশ।

তবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে। এ অঞ্চলে করোনার সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ।
সূত্র: দ্য গার্ডিয়ান
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: