মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে

মুজাহিদুল ইসলাম সোহেল, নোযাখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, ওসি (তদন্ত) কে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজসহ কয়েকজনকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে এই হরতাল পালিত হচ্ছে।

গতকাল মেয়র কাদের মির্জা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে হরতালের এবং শুক্রবার থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের সময় কিছুটা কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়।

হরতালের কারনে বন্ধ রয়েছে উপজেলামূখী সকল প্রকার যান চলাচল। বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেছে দলীয় নেতা-কর্মীরা। এদিকে ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: