বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মেঘনায় ট্রলারডুবি: নিহত একজন, নিখোঁজ ৪ কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি হান্নান মাসউদকে ঘিরে উত্তেজনা, হাতাহাতি শ্রীপুরে সন্তানদের সামনে নারীকে ধর্ষণ, ২ ব্যক্তি আটক উজিরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ-সমাবেশ টিম জার্নালিস্টে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান বিকাশ, রবিসহ পাঁচ প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা সিংগাইরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নীরব এক যুবককে গ্রেপ্তার

ফারইস্ট ইউনিভার্সিটির ভিসি ড. নাজমুল করিম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন

লক্ষ্মীপুর প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)।

গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাবির সাবেক অধ্যাপক ড. নাজমুল করিম করোনাতেই মারা গেছেন। গত পরশু দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে টেস্টে তার করোনা পজিটিভ এসেছে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।’

ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন আরও বলেন, ‘তার আগে থেকেই কিছু শারীরিক জটিলতা ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা গেছেন।’

চৌমুহনী সরকারি এসএ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেডএম ফারুকী জানান, অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের চৌধুরী বাজারের চৌধুরী বাড়ির ফজল চৌধুরীর ছেলে।

বর্তমানে তিনি দালাল বাজারে বাড়ি করেছেন। ‘তিনি একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমি উনার আত্মার মাগফেরাত কামনা করছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: