মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

সাংবাদিক মুজাক্কিরের হত্যার প্রতিবাদে সুবর্ণচরে প্রতিবাদ কর্মসূচি পালনে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে সুবর্ণচরে প্রতিবাদ কর্মসূচি পালনে মানববন্ধন করেছেন সুবর্ণচরে কর্মরত গণমাধ্যম কর্মীরা। রবিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচরের সকল সাংবাদিকের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে।এর পরে আরো কঠোর আন্দোলনের যাবার হুশিয়ারী দেন।

সাংবাদিক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন , নোয়াখালী রিপোটার্স ক্লাবের সভাপতি মো.ইদ্রিস ,সাধারণ সম্পাদক মো. সোহেল, সুবর্ণচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি লিটন চন্দ্র দাস,সাধারণ সম্পাদক আবুল বাসার, মুজাহিদুল ইসলাম সোহেল,আবদুল বারী বাবলু,ইমাম উদ্দিন সুমন,ইমাম উদ্দিন আজাদ,উন্নয়নকর্মী লাকী বেগম প্রমূখ।

মানববন্ধনে সুবর্ণচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরই একজন তরুণ সাংবাদিক মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: