শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

৬ শতাধিক পরিবারকে মৎস্যজীবী লীগের খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রেখে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাইরাসটির প্রকোপ শুরু পর থেকেই করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে সংগঠনটি নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে রমজান উপলক্ষে ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি। কুড়িল বিশ্বরোড সাদ মূসা সেন্টারে সামনে এসব সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্যজীবী লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়া, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবী লীগের ত্রান সহায়তা অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে আজ ভাটারা এলাকায় ৬ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এর আগে গত ৩০ এপ্রিল থেকে ২ মে তিন দিনে রাজধানীতে পাঁচ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি।

গত ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: