বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বইমেলায় আসছে ফারহান আবিদের কাব্যগ্রন্থ ‘অনাস্থা উপাখ্যান’

নিউজ ডেস্ক :: একুশে বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি ফারহান আবিদের কাব্যগ্রন্থ ‘অনাস্থা উপাখ্যান’। বইটি আসছে আজব প্রকাশ থেকে, মলাট মূল্য ২০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী।

বইটির ব্যাপারে জানতে চাইলে ফারহান আবিদ বলেন, ‘মানুষের যাপিত জীবনের কোথাও মানুষের অস্তিত্ব নাই। মানুষের অস্তিত্ব তার অনস্তিত্বে। মানুষ একটা উল্লম্ব যতিচিহ্নের মত জীবনের সবটুকু নাটকের শেষেও রয়ে যেতে পারে। তা নির্ভর করে কতখানি শব্দ অথবা দৃশ্য অথবা আরও কিছু সে তৈরি করে যায় যা কিছু চলমান তার কনটেক্সটে!’ বইটির কবিতাগুলো তে সম্পর্ক-ভালবাসা-রাজনীতি নিয়ে কবির ব্যক্তিগত ডিনায়াল এবং নিজস্ব ভাবনা ও দর্শন প্রতিফলিত হয়েছে।

ফারহান আবিদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে। ১৯৮২ সালের ২৬শে নভেম্বর তার জন্ম। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ৯৭-৯৮ থেকে ২০০৫/৬ এই সময়ে তার বেশ কিছু কবিতা অনিয়মিত ভাবে কিছু ম্যাগাজিন এবং জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে। বিগত দুই দশকের কিছু বেশি সময় ধরে তিনি থিয়েটার দল ‘প্রাচ্যনাট’ এর সাথে যুক্ত আছেন।

এছাড়াও ২০০০ এর আগে পরে থেকে আজ পর্যন্ত তিনি ৮/১০ জন সঙ্গীত শিল্পীর সাথে গীতিকবি হিসেবে কাজ করেছেন। যদিও সাকুল্য দুটো গান প্রকাশ পেয়েছে। ২০১৯ বইমেলায় একটি কবিতা সংকলনে ‘প্রেমের ব্যবচ্ছেদ’ নামে তার একটি কবিতা ছাপা হয়। ‘অনাস্থা উপাখ্যান’ ফারহান আবিদের প্রথম কাব্যগ্রন্থ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: