বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিউজ ডেস্ক :: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (১৬ মার্চ) পুঁজিবাজারে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে যথাক্রমে ১২৬১ ও ২১১১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৯৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন ৭৫ কোটি টাকা বেশি হয়েছে। আগের দিন ডিএসইতে ৬২৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৬টি কোম্পানির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, রবি, লংকাবাংলা, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম, বিএসসিসিএল, সামিট পাওয়ার, বিএটিবিসি, লুব-রেফ ও বিকন ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।

মঙ্গলবার সিএসইতে ৩৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৭ লাখ টাকার।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: