মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

স্বপ্ন কুড়াই স্বপ্নে বাঁচি সংগঠন ভ্রাম্যমাণ ও গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ

মোঃ জামাল শিকদার : গতকাল ৮ মে’২০ (শুক্রবার) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুলসহ রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।

এই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাদু রাজ বিপ্লব বলেন, ব্যক্তিগতভাবে আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে। আমাদের সংগঠন প্রতিষ্ঠা হবার পর থেকে আমরা মানবতার কল্যাণে বেশকিছু এই ধরনের উদ্যোগ নিয়েছি যা ইতিমধ্যে সফলও হয়েছি। যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসী অবগত হয়েছেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মডেল ও অভিনেত্রী নিঝুম খান বলেন, আমাদের মত আরও যে সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো আছেন তারা কিন্তু নীরব থেকেছেন এই সময়। যে সকল সামাজিক সংগঠন ব্যক্তি এ ধরনের কাজ করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই এবং সমাজের বিত্তবানদের কে এই সমস্ত কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। আসুন আমরা সবাই এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই।

এই সময় অন্যান্য মাধ্যে আরো উপস্থিত ছিলেন স্বপ্নীল এর চেয়ারম্যান ও সংগঠনের পৃষ্ঠপোষক জনাব মঞ্জুরুল আলম টিপু, সংগঠনের সহ-সভাপতি ডাক্তার তৈয়বুর রহমান, সদস্য বাবু আলী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সদস্য ইব্রাহিম, সদস্য আরিফ, আলহাজ্ব জিলানী মিয়া, সদস্য কাজী নুরুন্নবী রানা এবং জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জামাল শিকদার সহ আরো অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: