শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শিবালয়ে ২শ পরিবারকে আশা পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : আজ ১০ মে ২০, শনিবার করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আশার পক্ষ থেকে ৩.২ মেট্রেিক টন খাদ্য সামগ্রী (২শ ব্যাগ) শিবালয় উপজেলা প্রশাসনের কাছে প্রদান করা হয়।

প্রতি ব্যাগে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ লিটার তেল রয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ এর কাছে ২শ ব্যাগ খাদ্য সামগ্রী হস্তান্তর করেন আশার কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, সিনিয়র জেলা ম্যানেজার, আশা পক্ষ থেকে সমির চন্দ্র রায়, আর এম শিবালয় মোঃ শাহীনুর রহমান এবং বিএম, এবিএম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও জানা গেছে, ইতোমধ্যেেই আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ১৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে।

সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড়-লাখ দরিদ্র পরিবারকে আশা ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেন।

আশার নিজস্ব অর্থে এই খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি, করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: