বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম

সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম

নিউজ ডেস্ক :: দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় লকডাউনে গিয়েছে সরকার। এর মধ্যে বেশিরভাগ পণ্যের মূল্য যেমন- পেঁয়াজ, আলু, গরুর মাংসসহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মুরগির মাংসের দাম কেজিতে কমেছে ২০ টাকা। বুধবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লকডাউনের আগে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৮০ টাকা, এখন তা বেড়ে ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে বাজার করতে আসা ফার্মগেটের ব্যবসায়ী নিজামুল কবির আরটিভি নিউজকে বলেন, সকল পণ্যের দাম একই আছে। কোনও মালের দাম বাড়েনি। তবে লকডাউনের ঘোষণা দেওয়ার আগের দিন ক্রেতারা বেশি বাজার করায় দাম একটু বেড়েছিল।

অপর এক ক্রেতা কাঁঠালবাগানের বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী দিলশাদ বেগম বলেন, দেশী মুরগি কয়দিন আগে ৩০০ টাকার বেশি দামে কিনেছিলাম। সেটা এখন ২৮০-৩০০ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লার মুরগি আগে ১৮০ টাকা ছিলো এখন ১৫০-১৬০ টাকা। দাম কিছুটা সহনশীল আছে। যতোটা ভেবেছিলাম ততটা বাড়েনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: