শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

শিশুদের স্মার্টফোন আসক্তি দূর করতে অ্যাপলের পরিকল্পনা

শিশুদের স্মার্টফোনের আসক্তি এখন বড় দুশ্চিন্তার বিষয় অনেক মা-বাবার কাছে। পড়াশোনায় পিছিয়ে পড়া থেকে শুরু করে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতির জন্য দায়ী এই আসক্তি।

জি নিউজ জানায়, শিশুকে নিয়ে অভিভাবকদের এমন উদ্বেগ কমাতে বিখ্যাত মোবাইল নির্মাতা সংস্থা অ্যাপল নিতে আসছে নতুন উদ্যোগ।

অ্যাপলের দুই বিনিয়োগকারী কোম্পানিটিকে অনুরোধ জানিয়েছেন, শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করতে। অ্যাপলের বিনিয়োগকারীরা ‘ডিজিটাল লক’ চালু করার জন্যও আবেদন জানিয়েছেন।

ফলে অ্যাপল এমন একটি সফটওয়্যার নিয়ে আসছে, যা ঠিক করে দেবে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময়সীমা। শিশুরা কতটুকু সময় স্মার্টফোনে কাটাতে পারবে সেটি ঠিক করে দেবে এই ডিজিটাল লক।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের প্রতি কিশোর-কিশোরীদের এমন আকর্ষণ যে, মোবাইল ফোনে মেসেজ এলে সঙ্গে সঙ্গেই তার জবাব দিতে হবে তাদের। যার ফলে আসক্তি ক্রমশ বাড়ে।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে অ্যাপলের এই ‘ডিজিটাল লক’-এর পরিকল্পনা বেশ সাড়া ফেলেছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সামাজিক মনোবিজ্ঞানের অধ্যাপক সোনিয়া লিভিংস্টোন জানান, অ্যাপলের এই উদ্যোগ শুনে তিনিও খুশি হয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: