মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

দেশে করোনায় আক্রান্ত শনাক্ত ১৬ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক : করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরো ৯৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হলো। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৭৭৩ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৮৪৫ জনের। এর মধ্য থেকে ৯৬৯ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

ডা. নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত তিন হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ ছাড়া আজ ৩৮টি ল্যাবে করোনার পরীক্ষা করা হয়েছে। নতুন করে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে নমুনা পরীক্ষা শুরু করা হয়েছে। এ পর্যন্ত মোট এক লাখ ৩৬ হাজার ৬৩৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

এ ছাড়া অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন। তাঁদের মধ্যে ঢাকা শহরের পাঁচজন, নারায়ণগঞ্জের একজন, নরসিংদীর একজন, চট্রগ্রাম বিভাগের দুজন ও সিলেটের একজন। তাঁদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সের তিনজন, ৬১ থেকে ৭০ বছরের পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ‍দুজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরে গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ১৬ হাজার ৬৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: