সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আনিস কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে দুই শিশু ধর্ষণচেষ্টার শিকার, অভিযুক্ত পলাতক লক্ষ্মীপুরে দুস্থ-অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বাংলাদেশের হারে ফাইনালের পথ সহজ হলো ভারতের ইউক্রেনকে ৯২০ কোটি ডলার দিচ্ছে নরওয়ে এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর জানাজা অনুষ্ঠিত

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেচর (ইটাখোলা) নিজ বাড়ির ঈদগা মাঠেজানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পূর্বের ঘোষণা মোতাবেক স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক মুসল্লির উপস্থিতিতে হয়েছে এই জানাজা। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভুইয়া মোহন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, ইসলামী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল কাউয়ুম ও তার ছেলে ওবায়দুল হক।

উল্লেখ্য সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের জন্য অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিক ও আমাদের মুরুব্বিকে হারালাম। মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা আবদুল লতিফ নেজামী প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৭ সালে তার দল বিএনপি জোট ত্যাগ করে। উলে­খ্য মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: